০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে সুরমা নদীতে নিখোঁজ নৌকা শ্রমিকের লাশ উদ্ধার
- Update Time : ১২:৩৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হাসান আহমদ, ছাতক :: ছাতকে সুরমা নদীতে পড়ে নিখোঁজ নৌকা শ্রমিক আব্দুল কাদিরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নোয়ারাই গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুল কাদির দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের মঙ্গল মিয়ার পুত্র। শনিবার দুপুরে সুরমা নদীর নোয়ারাই চৌধুরী পাড়া ঘাটে খেয়া নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় নৌকার মাঝি আব্দুল কাদির। ঘটনার একদিন পর সুরমা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করে পুলিশ।





















