১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে সিংচাপইড় ইউনিয়নের প্রবাসী দিলা মিয়ার অর্থায়নে আল ফুরকান মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ
- Update Time : ০১:১৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতকে সুড়িগাঁও আল ফুরকান মাদ্রাসায় যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক, শিক্ষানুরাগী দিলা মিয়ার অর্থায়নে ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণকরা হয়েছে।
উপজেলার সুড়িগাঁও আল ফুরকান হাফিজিয়া মাদ্রাসায় সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক শিক্ষানুরাগী দিলা মিয়ার অর্থায়নে মোগলগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল হকের তত্তাবাধনে মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর আহমদের সভাপতিত্বে মাদ্রাসার নায়বে মুহতামিম হাফিজ শাহিন আহমদের পরিচালনায় ছাত্রদলের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুল হক, মাদ্রাসার শিক্ষক হাফিজ মুহি উদ্দিন, মাওলানা শাব্বির আহমদ, হাফিজ আবু ইউসুফ, আব্দুর রহিম, জহর আলী প্রমুখ। বিজ্ঞপ্তি





























