১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে সাবেক ছাত্রদল নেতাসহ ৭ জুয়াড়ি আটক
- Update Time : ১২:৫৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে ছাত্রদল নেতাসহ সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের পেট্রোল পাম্প সংলগ্ন একটা দোকান থেকে তাদের আটক করেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।
আটককৃতরা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তকিপুর গ্রামের ফয়সল আহমদ সুমন, দিঘলী গ্রামের মিলন মিয়া, সুহিতপুর গ্রামের আব্দুস শহিদ, তকিপুর গ্রামের ফয়সাল আহমদ, দিলোয়ার হোসেন, সুয়েব আহমদ ও মোজাম্মেল হোসেন। এদের মধ্যে ফয়সল আহমদ সুমন উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী এবং তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ছাতক থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।





























