ছাতকে সাবেক এমপি মিলনের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্টিত
- Update Time : ১২:২৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন অসুস্থ। তিনি ঢাকাস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার তার হার্টে রিং বসানো হবে।এদিকে কলিম উদ্দিন আহমদ মিলনের সুস্থতা কামনা করে মঙ্গলবার (১৯জুলাই) গোবিন্দগঞ্জ ‘অধ্যক্ষ সিরাজুল ইসলাম ‘জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,ছাতক উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলামসহ বিএনপি, জেলা ও উপজেলা যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ এবং দলমত নির্বিশেষে এলাকার মুসল্লিগন উপস্থিত ছিলেন। অপর দিকে পৃথক-পৃথক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের সুস্থতা কামনা করেছেন, ছাতক পৌর বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ তিতুমীর, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু,ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, হিফজুল বারী শিমুলসহ ছাতক উপজেলা ও পৌর বিএনপি, দোয়ারাবাজার উপজেলা বিএনপি এবং ছাতক ও দোয়ারাবাজার উপজেলা যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


























