০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে সাবেক ইউপি সদস্য আপ্তাব আলীর তালুকদার’র দাপন সম্পন্ন
- Update Time : ০৭:০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সৈদের গাঁও পূর্বপাড়া নিবাসী সাবেক মেম্বার আপ্তাব আলী তালুকদার ২১মে বৃহস্পতিবার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ২২মে শুক্রবার সকাল ১১ টায় সৈদের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাপন সম্পন্ন করা হয়েছে। এতে পাড়া-প্রতিবেশী সহ অত্র এলাকার মুছল্লিয়ানদের উপস্থিতি ছিল সবাই শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। স্থানীয় ইমাম সাহেব এর অনুমতি ক্রমে জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের নাতি হাঃ জসিম উদ্দিন, মোনাজাত করেন শদ্ধেয় মুরুব্বি বিশিষ্ট আলেম সৈয়দ জুলকদর আলম। মৃত্যু কালে স্ত্রী-৩ পুত্র ১ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।





























