০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস মিয়া আর নেই
- Update Time : ০৩:০০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকের ভাতগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাতে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মরহুম গিয়াস মিয়া ছিলেন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ও স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান। প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও ছিলেন তিনি। বর্তমানে ছাতক উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য। মরহুম গিয়াস মিয়ার জানাজা বুধবার (১২মে) বিকাল ৩টায় হায়দরপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।




























