১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে সানি সরকার হত্যার সুষ্ঠু বিচার দাবি সিলেটস্থ ছাতক সোশ্যাল ফোরামের
- Update Time : ১২:৪৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে তরুণ যুবক সানি সরকার হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন সিলেটস্থ ছাতকবাসীর সংগঠন ছাতক সোশ্যাল ফোরামের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে ফোরামের সভাপতি মুহিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাফিজ আহমদ বলেন, ছাতক সব সময় শান্তির জনপদ হিসেবে পরিচিত। কিন্তু সম্প্রতি ছাতকে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটছে যা ছাতকের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। সানি সরকারের হত্যাকান্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেছেন, ছাতকের প্রতিটি এলাকায় পুলিশি টহল জোরদার এবং সিসি ক্যামেরা স্থাপন জরুরি হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই উদ্যোগ গ্রহনের অনুরোধ জানান তারা।




























