ছাতকে সমাবেশে বক্তারা- গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়ন এখন সময়ের দাবি
- Update Time : ০৫:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আনোয়ার হোসেন রনি, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে ৬টি ইউনিয়ন নিয়ে ছাতকে গোবিন্দগঞ্জ নামে একটি পুনাঙ্গ উপজেলা গঠনের দাবীতে মতবিনিময় সভায় সমাবেশে পরিনত হয়ে উঠে অবশেষে গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাতকে গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়ন পরিষদের প্রচার কমিটির উদ্যোগে (৫ নভেম্বর) মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ সৈয়দেরগাও ইউনিয়নের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট মাহবুব সেন্টারে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ বাস্তবায়ন করতে গত দু’দিন ধরে চলছিল নানা আয়োজন। পাশপাশি সভাস্থল সাজানো হয়েছে রং বেরংয়ের ব্যানার ও ফেসটুনের মধ্যে দিয়ে। শ্রমিকলীগের উপজেলা নেতা আবু বক্কর রাজার নেতৃত্বে একটি মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন।
গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়নের জন্য সকল বয়সের মানুষের মধ্য ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। বিশিষ্ট আইনজীবি ও শিক্ষানুরাগি আলহাজ্ব আবুল কালাম কেনু মিয়ার সভাপতিত্বে এবং ফারুক আহমদ সরকুম, কাজী মাওলানা আব্দুস সামাদ ও নাছির উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ মহি উদ্দিন, আ’লীগ নেতা ছৈলা আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াস আহমদ, গোবিন্দগঞ্জ সৈয়দেরগাও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, মুজিবুর রহমান, শফিকুল রহমান, শামছুল ইসলাম, আব্দুল খালিক মনাইমিয়া, আনচার আলী, আফরোজ আলী,হাজী বদর উদ্দিন, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, নুরুল হক, রুহুল আমিন, মখলিছুর রহমান, আজাদুর রহমান, মাফিজ আলী মাষ্টার, হাজী ছোরাব আলী, হাজী মনির মিয়া, কমর আলী, নুর আলী, হাজি মাওলানা আকতার হোসেন, গৌছ উদ্দিন, আশরাফুর রহমান চৌধুরী, নুরুল ইসলাম, রফিক মিয়া, হাজি রইছ আলী, মানিক মিয়া, আলকাছ আলী, জোয়াদ উল্লাহ, আবুল লেইছ ম্হোম্মদ কাহার, মেম্বার আলকাব আলী, মাহমুদ আলী, শামছুল ইসলাম, নুর উদ্দিন, সুরেতাজ আলী, দিল হোসেন, সেলিম আহমদ, জমির উদ্দিন, ইরহান আলী, জয়নাল আবেদীন, শফিকুর রহমান, আব্দুল করিম, আব্দুল লতিফ মাষ্টার, আরিছ আলী, আবুল হোসেন, আব্দুস সালাম, বুরহান উদ্দিন, আমিনুল ইসলাম বকুল, আফতার আলী, মাহমুদ আলী, আমির আলী, ছাতক প্রেসক্লবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক রেজাউর করিম রেজা, সাংবাদিক আতিকুর রহমান মাহমুদ, মাওলানা আব্দুল হাই, শ্রমিক লীগের নেতা আবু বক্বর রাজা, আবু হানিফা সায়মন, মোস্তাফিজল রহমান চৌধুরী, সদরুল আমিন সোহান, রোকন উদ্দিন, সাংবাদিক ফোরামের সভাপতি শামীম আহমদ, অলিউর রহমান, ফজল আহমদ, কাওসার আহমদ, মনজুর আলম, সোহেল মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলার আলোকিত উপজেলা ছাতক, ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ছাতক। এ গোবিন্দগঞ্জ উপজেলা গঠনের দাবী অতীত কাল থেকে উঠে আসছিল। এ অঞ্চলে জন্ম গ্রহন করা গুনীজন সংঘত কারনেই এ দাবী তুলে ছিলেন। গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়ন এ অঞ্চলের মানুষের একটি বৃহত্তর স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়নের দাবী আঞ্চলিকভাবে গণ আন্দোলনে পরিনত হচ্ছে। ভৌগোলিক দিক বিবেচনায় গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়ন এখন সময়ের দাবী। এ দাবী পূরন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সর্বস্থরের মানুষের প্রতি আহবান জানান বক্তারা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ হোসাইন আহমদ।





























