ছাতকে সকলের সহযোগিতায় জীবন ফিরে পেলেন কছির আলী
- Update Time : ০৯:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতবের কছির আলী মোহাম্মদ আবুল কালাম সমাজের বিত্তবান ও বন্ধু মহলের সহযোগিতায় জীবন ফিরে পেলেন । তিনি ছাতকের কালারুকা ইউনিয়নের আর্তানপুর গ্রামের মৃত ছমরু মিয়ার পুত্র। গত বছরের ১৮ সেপ্টেম্বর নিজ কর্মসস্থল চট্টগ্রামের একটি কোম্পানিতে কর্মরত অবস্থায় ট্রাকের চাপায় দুটি পা তেথলে যায় কছির আলীর। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ডান পা কেটে ফেলেন চিকিৎসকরা। চিকিৎসাকালে অনেক টাকা ব্যয় হয়েছে পরিবারের। যা হতদরিদ্র আবুল কালাম কছির আলীর পরিবারের পক্ষে বহন করা সম্ভব ছিলোনা। এসময় নিজ গ্রাম আর্তানপুরের প্রবাসী ও বন্ধু শুভাকানুধ্যায়ীদের সহযোগিতায় সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এখান থেকে স্থানান্তর করা হয় সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে। প্রবাসী বন্ধু মহল ও শুভানুধ্যায়ীদের সহায়তায় চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে বাড়ী ফেরেন তিনি। রোববার কছির আলীর খোঁজ-খবর নিতে তাঁর সাথে দেখা করেন অনেকেই। এসময় কছির আলীর শারীরিক খোঁজ-খবর নেন তারা । এদিকে চিকিৎসায় সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কছির আলী বলেন, ছাতক বাসী ও আমার গ্রামের বিত্তবান ও বন্ধু মহলের আর্থিক সহযোগিতায় আমি বেচে আছি। আমার চিকিৎসা বাবত প্রায় দুই লক্ষ টাকার উপরে খরচ হয়েছে যা বন্ধু মহলের সহযোগিতায় সম্ভব হয়েছে। আমার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার ওয়ারিছ আলীর ছেলে আবুল হোসেনসহ গ্রামের লিটল আহমদ, শরিফ উদ্দিন, শানুর আহমদ, রুবেল আহমদ, শাহিন মিয়া, আবুল হোসেন, তারেক আহমদ, রকিব আহমদ, কয়েছ মিয়া, ফিরোজ মিয়া, সুহেল মিয়ার সহযোগিতায় আমার চিকিৎসা খরচ চালানো সম্ভব হয়েছে। ছাতকের সাংবাদিক মহলসহ যারা আমার চিকিৎসা সহায়তার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লেখালেখি করেছেন আমি সবাই কে আন্তরিক ধন্যবাদ জানাই।





























