ছাতকে সংবাদিক আলা উদ্দিনের দাফন সম্পন্ন
- Update Time : ১২:১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে সাংবাদিক আলা উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। দৈনিক উত্তর পুর্ব পত্রিকার গোবিন্দগঞ্জ প্রতিনিধি, আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন রবিবার ভোরে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। তিনি গোবিন্দগঞ্জ -সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা। মরহুম আলা উদ্দিন গোবিন্দগঞ্জ -সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মনসুর আহমেদের ২য় পুত্র ও প্রখ্যাত সাংবাদিক বশির আহমেদের ভ্রাতুষ্পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো (৪৫) বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকেল ২টায় জালালপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। জানাজা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, গোবিন্দগঞ্জ -সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজী সুন্দর আলী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, আখলাকুর রহমান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হক, মরহুমের ভাই সাহাব উদ্দিন। মরহুমের জানাজা পড়িয়েছেন হাফিজ সজীব আহমদ। জানাজায় উপজেলা ইঞ্জিনিয়ার আবুল মনসুর মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল করিম, আব্দুস সামাদ, জিল্লুর রহমান, ছমরু মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, হাজী আহবাব মিয়া, এড. শামসুর রহমান, এড,ওয়াকিব আলী, হাজী রইছ আলী, হাজী মনোহর আলী, ফজলুর রহমান, আব্দুল হক, আব্দুর রহিম, আজির উদ্দিন, আব্দুস সালাম, আমিন উদ্দিন, রজব আলী, আব্দুস সাত্তার, আমির উদ্দিন, ফয়জুর রহমান, চমক আলী, সনচর আলী, যুবলীগনেতা রাসেল আহমদ কালা, কুহিন চৌধুরী, আবু হানিফা সায়মন, সাংবাদিক আনোয়ার হোসেন রনি, আমিনুল ইসলাম আজির, মোহাম্মদ আলী মুজিব, সদরুল আমিনসহ স্থানীয় আওয়ামীলীগ, এলাকার লোকজন ও মরহুমের স্বজনরা উপস্থিত ছিলেন। এদিকে মরহুমের বাড়িতে উপস্থিত হয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, দৈনিক উত্তর পুর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্থ ও ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়।





























