ছাতকে সংঘর্ষে আহত একজন হাসপাতালে মারা গেছেন
- Update Time : ১২:৪২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আব্দুল আলীম (৩২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে আটদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আব্দুল আলীম কামরাঙ্গী গ্রামের রোয়াব আলীর পুত্র।
গ্রামে প্রভাব বিস্তার নিয়ে কামরাঙ্গী গ্রামের ছোয়াব আলী ও সাবেক মেম্বার কয়েছ মিয়া পক্ষের মধ্যে গত ১৫ এপ্রিল শনিবার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬০ ব্যাক্তি আহত হয়। গুরুতর আহত আব্দুল আলীম ঘটনার আট দিন শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
গত ৩ রমজান গ্রামের ওই দুই পক্ষের মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন লোক আহত হয়। স্থানীয় সুত্রে জানাগেছে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে একাধিক বার সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানা ও আদালতে তাদের রয়েছে কয়েকটি মামলা চলমান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলীম’র মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির।



















