ছাতকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন নব জাগরণ যুব ঐক্য
- Update Time : ০৮:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে ৩ শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে নব জাগরণ যুব ঐক্য। ছাতক পৌরসভার ৮নং ওয়ার্ডের শীতার্ত মানুষের ঘরে -ঘরে গিয়ে নব জাগরণ যুব ঐক্যের নেতৃবৃন্দ শীত বস্ত্র (কম্বল) পৌঁছে দিয়েছেন। বুধবার রাতে শহরের ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ করেন তারা। প্রচন্ড ঠান্ডার সময়ে শীতার্ত অসহায় মানুষদের কিছুটা উষ্ণতার পরশ দিতে পেরে নব জাগরণ যুব ঐক্যের সদস্যরা আনন্দিত। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বাড়ি-বাড়ি গিয়ে এ সংগঠনের নেতৃবৃন্দ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে। নব জাগরণ যুব ঐক্যের সভাপতি মোঃ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ফরিদের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ কালে নব জাগরণ যুব ঐক্যের সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ফরিদ, সহ সভাপতি ইব্রাহিম আহমেদ, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক আলিরাজ আহমেদ, লিলু মিয়া, নাহিদ হাসান মিলন, ইসমাঈল হুসেন রনি, হিরা মিয়া, লিটন মিয়া, রবিউল আলম রাজ্জাক, সৈয়দ মিয়া, আব্দুর রহিম, তানভির আহমদ বারেক, সায়েদ আহমদ, সাব্বির রুম্মান সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি মোঃ ইকবাল হোসেন ও সাধারন সম্পাদক সাহিদুল ইসলাম ফরিদ জানান, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এটি তাদের একটি খুদ্র প্রচেষ্টা। এ সংস্থার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থাকা এবং অসহায় মানুষদের সহযোগিতা করা। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছায় রক্তদান কর্মকান্ডের সাথে এ সংস্থার লোকজন কাজ করে আসছেন।




























