ছাতকে শরিষপুর আঞ্চলিক তালামীযের কাউন্সিল ও অধিবেশন সম্পন্ন
- Update Time : ০৭:৪৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হাসান আহমদ, ছাতক :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের ছাতক দক্ষিণ উপজেলা আওতাধীন শরিষপুর আঞ্চলিক শাখার ২০১৮-১৯ ইং সেশনের কাউন্সিল অধিবেশন শরিষপুর অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়। আতিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আফরুজ্জামান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা তালামীযের সংগ্রামী সদস্য হাফিজ আব্দুস সালাম। কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রাখেন- ছাতক দক্ষিণ উপজেলা তালামীযের সভাপতি হাফিজ আনোয়ার হোসাইন সালেহী।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন-ছাতক দক্ষিণ উপজেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক সায়েম আহমদ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- ছৈলা আফজালাবাদ ইউপি তালামীযের সাধারন সম্পাদক বেলাল আহমদ, দোলার বাজার ইউপি তালামীযের সভাপতি হাফিজ সামছুদ্দিন আহমদ, শরিষপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি জনাব আরব আলী সাহেব সহ প্রমুখ।
কাউন্সিলে আতিকুর রহমান কে সভাপতি, আফরু্জ্জামান কে সাধারন সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।






















