১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ল্যাকটেটিং মাদার উপকারভোগীদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

  • Update Time : ০৪:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় উপকারভোগীদের জন্য দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচী মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম প্রমূখ। বক্তব্য রাখেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাবিহা মুস্তারী, মিড ওয়াইফ কর্মকর্তা সাহিদা আক্তার, তথ্য অফিসের আকলিমা বেগম প্রমুখ। হেলথ ক্যাম্পে ছাতক পৌরসভার উপকারভোগী ৬০ জন মা ও শিশুকে স্বাস্থ্যসেবামূলক পরামর্শ ও চিকিৎসাপত্র দেয়া হয়। পরে প্রত্যেক মা’র হাতে প্রাথমিক চিকিৎসা উপকরণ তুলে দেয়া হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ল্যাকটেটিং মাদার উপকারভোগীদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

Update Time : ০৪:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১