০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে লায়েক মিয়া হত্যা মামলায় তাপস চৌধুরীর আগাম জামিন

  • Update Time : ১০:৪৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে লায়েক মিয়া হত্যা মামলায় আগাম জামিন লাভ করেছেন ছাতক পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকে ৭ নং ওয়ার্ডের টানা ৫ বারের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরী। বুধবার (৩ মে) উচ্চ আদালত থেকে তিনি আগাম জামিন নিয়েছেন।

সুপ্রিম কোর্টের বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের
সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁকে আগাম জামিন প্রদান করেছেন।
তাপস চৌধুরীর পক্ষে জামিন প্রার্থনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

গত ২৮ মার্চ রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন ছাতক শহরের মন্ডলীভোগ-জংলিগড় এলাকার বাসিন্দা
মৃত আব্দুল মান্নানের পুত্র, যুবলীগ নেতা লায়েক মিয়া।

এ হত্যাকান্ডের ঘটনায় ৩১ মার্চ ছাতক থানায় ১৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা (নং-২৫) দায়ের করেন নিহতের ভাই আজিজুল ইসলাম। তাপস চৌধুরী এ মামলার এজাহারভুক্ত আসামি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে লায়েক মিয়া হত্যা মামলায় তাপস চৌধুরীর আগাম জামিন

Update Time : ১০:৪৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩