০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে লক্ষীভাউর এলাকায় বিদ্যুতের ঝুঁকিপুর্ণ খুঁটি দুর্ঘটনার আশংকা: খুঁটি পরিবর্তনের দাবি স্থানীয়দের

  • Update Time : ১০:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ আগস্ট ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে নোয়ারাই ইউনিয়নের লক্ষীভাউর গ্রাম সংলগ্ন ছাতক-দোয়ারাবাজার সড়কের পাশে বিদ্যুতের দু”টি ভাঙ্গা খুঁটি (পিলার) অত্যন্ত ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। কর্তৃপক্ষের অবহেলার কারণে যেকোনো সময় এখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে।

স্থানীয়রা জানিয়েছেন এ বিষয়ে বিদ্যুৎ বিভাগকে বার- বার অবহিত করা হয়েছে।কিন্তু তারা কোন ব্যবস্থা নেয় নি। লোহার খোটা গুলো যে কোন সময় ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। রাস্তার পাশে খুঁটিগুলো অর্ধ ভাঙ্গা অবস্থায় ঝুলে রয়েছে। এতে প্রাণ হানি ঘটার আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা।

এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে ইউপি সদস্য হাজী ছাদিক মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী আবেদনের প্রেক্ষিতে গত ২৫ জুলাই বিদ্যুৎ লাইন ও খুঁটি সংস্কারের জন্য স্থানীয় বিদ্যুৎ বিভাগকে লিখিতভাবে অনুরোধ করেন। কিন্তু এ ব্যাপারে অদ্যাবদি বিদ্যুৎ বিভাগ কোন ব্যবস্থা নেয় নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

নোয়ারাই ইউনিয়নের সদস্য হাজী ছাদিক মিয়া জানান, মেইন রোডের পাশের ঝুঁকিপূর্ণ খুঁটিগুলো নিয়ে তারা বেশ শংকিত। খুঁটি ২ টি ভেঙ্গে পড়ায় এখানে পুরো বিদ্যুৎ সঞ্চালন লাইন ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে। বর্তমানে বর্ষার সময় এ লোহার খুঁটিগুলো ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। তিনি দ্রুত বিদ্যুতের ভাঙ্গা খুঁটি তুলে নিয়ে নতুন খুঁটি স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগের প্রতি অনুরোধ জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে লক্ষীভাউর এলাকায় বিদ্যুতের ঝুঁকিপুর্ণ খুঁটি দুর্ঘটনার আশংকা: খুঁটি পরিবর্তনের দাবি স্থানীয়দের

Update Time : ১০:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ আগস্ট ২০২৩