০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে রেলওয়ের গোদামে দুর্ধর্ষ চুরি নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার

  • Update Time : ০৯:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে নৈশ প্রহরীকে হত্যা করে রেলওয়ের একটি গোদামের মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে গোদামের বাউন্ডারির ভেতরের শেড থেকে নৈশ প্রহরী ফখরুল আলমের লাশ উদ্ধার করে পুলিশ। ফখরুল আলম ভোলা জেলার তজমুদ্দিন উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুল খালেক পাটোয়ারীর পুত্র ও ছাতক রেলওয়ের নির্বাহী প্রকৌশলীর অধীনস্থ নিরাপত্তা প্রহরী। সে রেলওয়ে কলোনীর ১৪(এ) নং বাসায় বসবাস করতো। জানা যায়, প্রতিদিনের মতো সোমবার নিরাপত্তার দায়িত্ব পালন করতে রাত ১০ টা থেকে রেলওয়ের গোদামের বাউন্ডারির ভিতরে একটি শেডে অবস্থান করছিলো ফখরুল আলম। দায়িত্ব পালন করা অবস্থায় দুর্বৃত্তরা নৈশ প্রহরী ফখরুল আলমকে শ্বাসরুদ্ধে হত্যা করে রেলওয়ের ৫নং গোদামের তালা ভেঙ্গে কয়েক লক্ষ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। একই বাউন্ডারির ভিতরে ৩ ও ৪ নং গোদামের মালামালও তালা ভেঙ্গে লুট করা হয়েছে। মঙ্গলবার সকালে শেডের মাঝে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ের সিএসপি বিভাগের ওয়েলডার কামাল হোসেন, উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (অ.দা.)/ কার্য আব্দুন নূরকে মোবাইল ফোনে ঘটনাটি অবহিত করে। এসময় আব্দুন নূরসহ রেলওয়ের প্রধান সহকারী সুরঞ্জন পুরকায়স্থ ও উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক) মাহবুবুল আলম ঘটনাস্থলে পৌছে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষকে ও থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন ও ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরন করে। ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে রেলওয়ের গোদামে দুর্ধর্ষ চুরি নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার

Update Time : ০৯:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০