১১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে রাব্বি হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন

  • Update Time : ০২:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে আলোচিত মেহেদী হাসান রাব্বী হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলা চত্বরে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত রাব্বীর মা, মুক্তিযোদ্ধা সন্তান রুফিয়া বেগম। বক্তব্যে তিনি বলেন, তার সন্তানের খুনীরা কৌশলে জেল থেকে বের হয়ে মামলা তুলে নিতে তাকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদর্শনসহ চাপ সৃষ্টি করে যাচ্ছে। খুনীদের অব্যাহত হুমকীতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার একমাত্র পুত্র মেহেদী হাসান রাব্বীকে হারিয়ে তিনি অসহায় জীবন-যাপন করছেন। সুষ্ঠু বিচারের মাধ্যমে তার পুত্রের হত্যাকারীদের ফাঁসির দাবী করছেন তিনি। অনুষ্ঠিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, স্থানীয় আয়মনা বেগম, মোবাশ্বির আলী, আব্দুর রহিম, অজুফা বেগম, গিয়াস মিয়া, জুলেখা বেগম, মফিজ আলী, জমির আলী, ফারুক মিয়া, সারেদ আহমদ, রাসেল আহমদ, সাইফুর রহমান সুন্দর, সাহেব আলী, সৌরভ মিয়া, নিরব আহমদ, আমির উদ্দিন, আব্দুল খালেক, আকিবুর হোসেন, সাইফুর রহমান, সফি আলম, আকল মিয়া, সোনা মিয়া, মিলাদ আহমদ, জামাল মিয়া, কামাল হোসেন, মাছুম আহমদ, মুনছুর আলী, আলেক মিয়া, পাবেল আহমদ, রাহেনা বেগম, ফাতেমা বেগম, কুলসুমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ জুলাই ছাতক সিমেন্ট কারখানার ৪নং এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয় মেহেদী হাসান রাব্বী। এ ঘটনায় নিহতের মা রুফিয়া বেগম বাদী হয়ে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে রাব্বি হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন

Update Time : ০২:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০২১