০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে যুবতীকে ধর্ষণের চেষ্টা ও হামলার ঘটনায় একজন গ্রেফতার

  • Update Time : ০২:১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে নোয়ারাই ইউনিয়নের বেতুরা-আছদনগর গ্রামে এক যুবতীকে ধর্ষণের চেষ্টা ও তার পরিবারের উপর হামলার ঘটনায় আব্দুর রহিম নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার বিকেলে বেতুরা -আছদ নগর গ্রামের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাতক থানার এস আই আতিকুর রহমান খন্দকার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। আব্দুর রহিম গ্রামের মৃত মনোহর আলীর পুত্র। গত ৮মে শনিবার রাতে বেতুরা-আছদনগর গ্রামের মনোয়ারা বেগমের বসতঘর পুরুষশুন্য থাকায় একই গ্রামের জুনায়েদ আহমদ রুবেল বসত ঘরে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এসময় মনোয়ারা বেগম সহ আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে আটক করে। বিষয়টি জানাজানি হলে ঘটনার পর জুনায়েদ আহমদ রুবেলের ভাই সহ স্বজনরা মনোয়ারা বেগমের বসতঘরে হামলা চালিয়ে জুনায়েদ আহমদ রুবেলকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় ছাতক থানায় মনোয়ারা বেগম বাদী হয়ে রুবেল সহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা (নং-২৭,তাং-২৪মে/২১) দায়ের করেন। ওই মামলার এজাহার ভুক্ত আসামী আব্দুর রহিম কে পুলিশ গ্রেফতার করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে যুবতীকে ধর্ষণের চেষ্টা ও হামলার ঘটনায় একজন গ্রেফতার

Update Time : ০২:১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১