ছাতকে যুবতীকে ধর্ষণের চেষ্টা, থানায় আভিযোগ
- Update Time : ০১:১৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকের নোয়ারাই ইউনিয়নে এক যুবতীকে ধর্ষণের চেষ্টা করায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভিকটিমের মাতা মনোয়ারা বেগম। শনিবার (৮মে) রাতে নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সোমবার এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছেন মনোয়ারা বেগম। মঙ্গলবার (১১মে) ছাতক থানার এসআই আতিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে বেতুরা গ্রামের মনোয়ারা বেগমের বসতঘর পুরুষশুন্য থাকায় একই গ্রামের আব্দুর রহিমের পুত্র জুনায়েদ আহমদ রুবেল বসতঘরে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এসময় মনোয়ারা বেগম চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে। বিষয়টি জানাজানি হলে জুনায়েদ আহমদ রুবেলের ভাই সহ স্বজনরা মনোয়ারা বেগমের বসতঘরে হামলা চালিয়ে জুনায়েদ আহমদ রুবেলকে উদ্ধার করে নিয়ে যায়। এসময় হামলাকারীরা ভিকটিম ও মনোয়ারা বেগমের স্বামী আমির আলী এবং তার পুত্রকে পিটিয়ে আহত করেছে। রাতেই আহতদেরকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বেতুরা-আছদনগর গ্রামের জুনায়েদ, নাজমুল, নজরুল সহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন মনোয়ারা বেগম। ছাতক থানার এসআই আতিকুর রহমান অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




























