ছাতকে যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে ব্যবসায়ী ইলিয়াছ চৌধুরীকে সংবর্ধনা
- Update Time : ০১:০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক মধ্যবাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক মোঃ ইলিয়াছ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মোঃ ইলিয়াছ চৌধুরীর যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে ছাতক মধ্যবাজার ব্যবসায়ী পরিষদের আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। শনিবার (৬ আগষ্ট) রাতে শহরের দেওয়ান কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুরু মিয়া তালুকদার। ছাতক মধ্যবাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক সাদিক আহমদ তালুকদারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মোঃ ইলিয়াছ চৌধুরী, ছাতক মধ্য বাজার ব্যবসায়ী পরিষদের উপদেষ্টা, ব্যবসায়ী ও সাবেক অধ্যাপক হরিদাস রায়, ব্যবসায়ী ও উপদেষ্টা মহন্ত রায়, মধ্যবাজার ব্যবসায়ী পরিষদের সিনিয়র সহ- সভাপতি কাজী আমিনুল ইসলাম, ব্যবসায়ী সামসুর রহমান বাবুল, ড়াক্তার রেদওয়ানুল হক আরজু, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম,অধ্যাপক ফখর উদ্দিন স্বপন, ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক সাইদুল আলম মধু প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে মধ্যবাজার ব্যবসায়ী পরিষদের সহ- সভাপতি মৃদুল কান্তি দে, কোষাধ্যক্ষ আজাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ, ব্যবসায়ী আলী আকবর, আব্দুল কাইয়ুম, আব্দুল মুকিত, হেলাল মিয়া, শাহ আলম, আব্দুল মনাফ, রাজু আহমদ, ভুলু মিয়া, রিয়াদ আহমদ চৌধুরী,বদরুল আলম, রুনু ঘোষ, হাবিবুর রহমান, বিল্লাল মিয়া,জগলু আহমদ, সেলিম আহমেদ, ভুপেন্দ্র দাস, লুৎফুর রহমান, জাকির হোসেন, রুকন মিয়াসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুস শহিদ ও দোয়া পাঠ করেছেন চাঁদনী ঘাট জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা হিফজুর রহমান। শেষে ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ক্রেস্ট প্রদান, উপহার সামগ্রী প্রদান ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


























