ছাতকে যাত্রীবাহি লেগুনা খাদে পড়ে নিহত ১ শিশুসহ একই পরিবারের ৪ সদস্য অাহত
- Update Time : ১১:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে দ্রুতগামীর যাত্রীবাহি লেগুনা খালে পড়ে মখজ্জুল অালী (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বাউভোগলী গ্রামের মৃত মছলন্দর অালীর পুত্র। অাহত হয়েছেন নিহত মখজ্জুল অালীর স্ত্রী হাসিনা বেগম (৩৬), শিশু পুত্র অামিনুর (৪), কন্যা শান্তিয়া বেগম (৯) ও ফেরদৌসী বেগম (৭)। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের অালাপুর গ্রাম সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাউয়া থেকে যাত্রী নিয়ে দ্রুতগতিতে গোবিন্দগঞ্জে যাচ্ছিল লেগুনা। যার নম্বর ২০৭৩। লেগুনাটি অালাপুর গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র যাত্রী নিয়ে খালে পড়ে যায়। এসময় স্থানীয়রা লেগুনায় থাকা যাত্রীদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধিন অবস্থায় সেখানে মারা যান মখজ্জুল অালী। খবর পেয়ে সড়কের হাইওয়ে পুলিশের ইনচার্জ রনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত লেগুনাটি অাটক করে ফাঁড়িতে নিয়ে অাসেন।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য সুরেতাজ মিয়া বলেন, দূর্ঘটনায় নিহত মখজ্জুল অালী তার পরিবারের সদস্যদের নিয়ে জাউয়া এলাকার ছিকনাকান্দি গ্রামে রোগি দেখে লেগুনাযোগে বাড়ি ফিরছিলেন। কিন্তু দূর্ঘটনায় মখজ্জুল অালী অার বাড়িতে পৌঁছতে পারেন নি, ফিরবেন লাশ হয়ে। তার স্ত্রী ও শিশু সন্তানরা হাসপাতালের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছেন। তাদের শান্তনা দেয়ার মতো কেউ নেই পাশে। যন্ত্রনার সাথে যুক্ত হয়েছে শোক।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চিকিৎসাধিন অবস্থায় হাসপাতালে একজন মারা গেছেন। নিহতের পরিবারের অারো চার সদস্য গুরুতর অাহত অবস্থায় হাসপাতালে ভর্তি অাছেন বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন দূর্ঘটনার পর ঘাতক চালক পালিয়ে গেছে।





























