ছাতকে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস উদযাপন
- Update Time : ১২:৫০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে যথাযোগ্য মর্যাদায় ২১ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ। পরে যথাক্রমে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ ও প্রশাসন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে ছাতক পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, ছাতক থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ছাতক প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুস্পস্তবক অর্পন করে শহীদ মিনারে। এ ছাড়া ছাতক সরকারি কলেজ, উপজেলা ও পৌর ছাত্রদল, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, নির্বাহী প্রকৌশলীর (বিদ্যুৎ)কার্যালয়, প্রাথমিক শিক্ষক পরিবার, কনকচাঁপা খেলাঘর আসর, ফাম্মেসী মালিক সমিতি, সরকারী টেকনিকল স্কুল এন্ড কলেজ, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ, ফারিয়া সহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুস্প স্তবক অর্পন করেন। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের কেন্দ্রিয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অমর একুশে স্মৃতিচারনমুলক আলোচনা সভা ও শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্টান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এএসপি (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ওসি মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় প্রমুখ।




























