০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে মোটরসাইকেলসহ ব্রিজের নিচে পড়ে আহত ৩
- Update Time : ০২:৪৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে নরসিংপুর-নোয়ারাই সড়কে মোটরসাইকেল নিয়ে মৌলা ভাঙা ব্রিজের নিচে পড়ে ৩ আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় আহতদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন স্থানীয়রা। আহতরা হলেন চালক মোতালেব মিয়া দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের হাবিবনগর গ্রামের বাসিন্দা। আহত অপর দুজন একই ইউনিয়নের সারপিন নগর গ্রামের বাসিন্দা।





























