০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে মুসলিম সমাজের বিয়ে নিয়ে ফেইসবুকে অশালীন কমেন্ট করায় এক যুবক আটক

  • Update Time : ০৪:০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ আগস্ট ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে আর টিভির একটি নিউজের কমেন্টে মুসলিম সমাজের বিয়ে নিয়ে কটুক্তি করায় চয়ন রায় নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ আগষ্ট) বিকেলে পুলিশ তাকে আটক করে। সে চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর গ্রামের চন্দন রায়ের ছেলে। চয়ন রায় তার নিজ ফেইসবুক আইডির কমেন্টে মুসলিম সমাজের বিয়ে নিয়ে অশালীন মন্তব্য করায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জাউয়াবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সাজ্জাদুর রহমান তাকে আটক করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে শান্ত করেন এবং এ ব্যাপারে কাউকে আইন হাতে তুলে না নেয়ার জন্য অনুরোধ করেন। বর্তমানে এলাকায় শান্ত অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা জানান, চয়ন রায়ের নিজ নামীয় ফেইসবুক আইডির কমেন্ট নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে সে বিভিন্ন কৌশল অবলম্বন করে থানায় জিডি করতে চেয়েছিলো। তার ফেইসবুক আইডি হ্যাক করা হয়েছে এমন মন্তব্য ও করেছে সে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক জানান, চয়ন রায় নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে মুসলিম সমাজের বিয়ে নিয়ে ফেইসবুকে অশালীন কমেন্ট করায় এক যুবক আটক

Update Time : ০৪:০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ আগস্ট ২০২২