ছাতকে মুক্তিযোদ্ধা শাহ মনোহর আলীর ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- Update Time : ০৬:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, আলমপুর গ্রামের মৃত শাহ সানুর আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা শাহ মনোহর আলী ওরফে শাহপরান (৯০) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাত অাড়াইটায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না—রাজিঊন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও চার কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা শাহ মনোহর অালী দীর্ঘদিন ধরে হাইপ্রেসারসহ নানা রোগে ভোগছিলেন। ১৪ জানুয়ারি রাতে তাকে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওসমানী হাসপাতালে ভর্তির পাঁচদিন পর ২০ জানুয়ারী থেকে অাইসিইউতে তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। বুধবার রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান ও ছাতক থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান। মরহুমের জানাজায় উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া সহ মুক্তিযোদ্ধা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।





























