ছাতকে মাস্টার এনামুল ইসলামের যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
- Update Time : ০৬:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ আগস্ট ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মুসলিমকোনা গ্রামের বাসিন্দা ও আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল ইসলাম পলাশের উচ্চ শিক্ষা লাভের জন্য যুক্তরাজ্য গমন উপলক্ষে স্থানীয়দের উদ্যোগে নয়া মৈশাপুর এলাকায় সংবর্ধনার আয়োজন করা হয়। সিলেট নগরীর আম্বরখানার ব্যবসায়ী জুনেদ আহমদের সভাপতিত্বে ও শামস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. ছায়াদুর রহমান, ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন, সংবর্ধিত অতিথি আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল ইসলাম পলাশ, স্থানীয় জামাল উদ্দিন, আনফর আলী, মাও. আনোয়ারুল হক, সামছুদ্দিন, সমছুল হক, যুবলীগ নেতা পাবেল আহমদ, মুহিবুর রহমান, চেরাগ আলী, রফিক মিয়া প্রমুখ।




























