ছাতকে মাষ্টার আলতাবুর রহমানের দাফন সম্পন্ন
- Update Time : ০৪:৩৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা, সিংচাপইড় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার আলতাবুর রহমানের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আছর মামদপুর গ্রামের বাড়ীতে জানাযা শেষে পারিবারিক করব স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযায় ইমামতি করেন মমরহুমের দামান্দ মাওলানা আতিকুর রহমান।
জানাযা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৫,আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল,আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, ইউনিয়ন চেয়ারম্যান মুজাহিদ আলী, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান,সিংচাপইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার নাসিরউদ্দিন,আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ (সরকুম), আব্দুস সামাদ,দশঘর রাজ্জাকিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোশাহিদ আলী,পালপুর মাদ্রাসার সহকারী শিক্ষক নুরুল গণি প্রমুখ।
মরহুমের জানাযায় সিংচাপইড় আলীম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হাদি, সহকারী শিক্ষক মাওলানা ফয়জুন্নুর, ইউপি সদস্য আজিজুর রহমান শান্ত, করম আলী, আব্দুল জলিল, মুহিবুর রহমান মুহিব, মাশুক মিয়া, আওয়ামীলীগ নেতা বদরুল ইসলাম বকুল, দেওয়ান আবুল কালাম, সাবেক যুবলীগ নেতা আবুবক্কর ছিদ্দিক, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক আহমদ, আব্দুর রহমান, শাহজাহান, আলী হোসেন, কাশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মতিন,গিয়াস উদ্দিন, শিক্ষক কবির আহমদ, নেছার আহমদ খলিলসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।





























