০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে মারামারির মামলায় ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামী র‍্যাবের হাতে আটক

  • Update Time : ০১:৩২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের ভাতগাও ইউনিয়নের ঝিগলী-খঞ্জনপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার দুই পলাতক আসামীকে সিলেট শহর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। দীর্ঘদিন ধরে পলাতক থাকা লোকমান হোসেন (৪০) ও আবুল কাশেম ভুট্টো (৩৫)কে র‍্যাব-৯ এর একটি দল গ্রেফতার করতে সক্ষম হয়। লোকমান হোসেন সুলেমানপুর গ্রামের আরব উল্লাহ’র পুত্র ও মামলার এজাহারভুক্ত ৪নং আসামী। আবুল কাশেম ভুট্টো খঞ্জনপুর গ্রামের মৃত রছিম উল্লাহ’র পুত্র ও মামলার এজাহারভুক্ত ৩৮নং আসামী। মঙ্গলবার রাতে সিলেট নগরীর মদিনা মার্কেট, নয়াবাজার মোহাম্মদীয়া আবাসিক এলাকার একটি বাসা থেকে র‍্যাব-৯ এর সদস্যরা তাদের আটক করে ছাতক থানায় সোপর্দ করেছে। গত ৪ জুলাই ভাতগাও ইউনিয়নের ঝিগলী-খঞ্জনপুর গ্রামে আধিপত্য নিয়ে আজিজুর রহমান ও আবুল হাসনাত পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অনেকেই। সংঘর্ষের পর উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলাও হয়েছে। ঘটনার পরদিন আজিজুর রহমান পক্ষের লোক খঞ্জনপুর গ্রামের আখলুছ মিয়ার পুত্র জিয়াউর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা (নং-২/১৯৫) দায়ের করেন। এ মামলায় আসামী করা হয়েছে ৫০ জনকে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী লোকমান হোসেন ও আবুল কাশেম ভুট্টোকে র‍্যাব-৯ এর একটি দল মঙ্গলবার রাতে গ্রেফতার করতে সক্ষম হয়। ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম) আসামী গ্রেফতারের বিষয়টি স্বীকার করে জানান, বুধবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে মারামারির মামলায় ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামী র‍্যাবের হাতে আটক

Update Time : ০১:৩২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১