ছাতকে মামা-ভাগনার গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০
- Update Time : ১২:৫৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে মামা-ভাগনার গোষ্ঠীর দুই পক্ষের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুত্বর আহত ৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। জানাযায়, আমেরতল গ্রামের মামা জলাল উদ্দিন ও তার ভাগনা আশিকুল ইসলামের পক্ষদ্বয়ের মধ্যে ক’দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একে অন্যের বিরুদ্ধে লেখালেখি চলে আসছে। এ নিয়ে বুধবার সকালে মামা জলাল উদ্দিন ও ভাগনা আশিকুলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্রামের জামে মসজিদের দক্ষিনের জমিতে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় সংঘর্ষ থামাতে সক্ষম হন। সংঘর্ষে গুরুতর আহত জালাল উদ্দিন, আশিকুল, আবদুল মুমিন, ফয়জুল হক, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, আমজদ আলী, আধু মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক হাসপাতালসহ চিকিৎসা দেওয়া হয়।




























