ছাতকে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে সমন্বয় সভা
- Update Time : ১১:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বৃহস্পতিবার এক সমন্বয় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঈনুল হোসেন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার শোয়েব আহমদ, সমতা স্কুল ও কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন ও ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল আহাদ। সভায় ছাতক উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার সকল প্রধান উপস্থিত ছিলেন। সভায় প্রায় দেড়বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করে পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিস্তারিত আলোচনা শেষে সভায় জনস্বাস্থ্য ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক শিক্ষা কার্যক্রম পরিচালনার স্বার্থে প্রতিষ্ঠান প্রধানগণ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন মর্মে সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় উপজেলা পরিষদ থেকে প্রতিষ্ঠান খোলার আগেই কিছু মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার প্রদান করার এবং মনিটরিং দল গঠনের বিষয় জানানো হয়।





























