১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু

  • Update Time : ০৭:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে ছাতকের সুহিতপুর এলাকায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুৎ লাইনে জড়িয়ে সেলিম আহমেদ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। সেলিম আহমেদ গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী দক্ষিণ চাকল পাড়া গ্রামের মৃত কালা মিয়ার পুত্র। বৃহষ্পতিবার (২১ জুলাই) সকালে সুহিতপুর গ্রামের পাশে সিলেট-সুনামগঞ্জ সড়ক সংলগ্ন একটি খালে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।খবর পেয়ে ছাতক থানার এসআই নাজমুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু

Update Time : ০৭:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২