ছাতকে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু, আহত- ১
- Update Time : ০৫:১৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সিলেট- সুনামগঞ্জ মহাসড়কের বোকারভাঙা এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন জাউয়াবাজার কলেজের প্রভাষক আব্দুস সালাম (৩৫)। রবিবার সকাল ১০ ঘটিকার সময় সিলেট- সুনামগঞ্জ মহাসড়কের ছাতক উপজেলার বোকারভাঙা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।মোটর সাইকেলযোগে গোবিন্দগঞ্জ কলেজের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় প্রান হারিয়েছেন তিনি। প্রভাষক আব্দুস সালাম জাউয়াবাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন গ্রামের আলা উদ্দিন আলাল মিয়ার পুত্র। তিনি জাউয়াবাজার ডিগ্রী কলেজের খন্ডকালীন প্রভাষক (অর্থনীতি) ও ছাতক পল্লী সঞ্চয় ব্যাংকের এফ এ। জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদকের দায়িত্বে ও ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেল চালক একই গ্রামের এইচ এস সি পরীক্ষার্থী সাদিকুর রহমান (১৮) ও গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে গ্রামের মানিক মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়ি সাইট দিতে গিয়ে মোটরসাইকেটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন প্রভাষক আব্দুস সালাম ও চালক সাদিকুর রহমান। দুর্ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন। আহত সাদিকুর রহমানকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ সেলিম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রভাষক আব্দুস সালামের মৃত্যু হয়েছে।


























