ছাতকে মরহুম রিজ্জাদুর রহমানের দাফন সম্পন্ন, এমপি’র শোক প্রকাশ
- Update Time : ০৩:২৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের পুরান মৈশাপুর গ্রামের বাসিন্দা রিজ্জাদুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। মরহুম রিজ্জাদুর রহমান উত্তর খুরমা ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মরহুম আব্দুল কুদ্দুছের দ্বিতীয় পুত্র। সোমবার রাতে বড়ভাই সাজ্জাদুর রহমানের ছাতকস্থ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। রিজ্জাদুর রহমান মৃত্যুকালে স্ত্রী ও ১ শিশু সন্তান রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় নিজ বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এদিকে রিজ্জাদুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান ফজর উদ্দিন, সাধারণ সম্পাদক এড. শামছুর রহমান, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, এড. ছায়াদুর রহমান ছায়াদ, এড. মনির উদ্দিন প্রমুখ।




























