ছাতকে মরহুম ইলিয়াছ উদ্দীন রহ.স্মৃতি পরিষদের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
- Update Time : ০১:১৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে নূতন বাজার(ধারণ) দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সুপার মরহুম মাও.ইলিয়াছ উদ্দীন রহ. নামে প্রতিষ্ঠিত স্মৃতি পরিষদের উদ্যোগে আজ নেয়াগাঁও আব্দুল জব্বার সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের কনফারেন্স হলে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্ত্বে, মাও.শামীম আহমদের পরিচালনায় এবং মুহাম্মদ আবু তাহের এর কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এইচ কে এম হারুন উর রশিদ, প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব মাছুম মিয়া, প্রধান বক্তার বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মাও.কামাল উদ্দীন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাক আহমদ, জাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান,চেচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দনপাল, মুনিরজ্ঞাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পুরবী চৌধুরী,মায়েরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজশ্রী পত্তয়, বারগুজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহেদা বেগম, নেয়াগাঁও আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পল্লবী চৌধুরী, শিক্ষিকা রেহানা বেগম, ফেরদৌসি আক্তার চৌধুরী, বিদ্যুৎসাহী সদস্য এনামুল ইসলাম, সেলিনা বেগম, খিদ্রাকাপন বিদ্যালয়ের শিক্ষক সায়াদুর রহমান, অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য , আব্দুল আলীম, সাজ্জাদ মিয়া, রুহুল আমিন, ইঞ্জিনিয়ার মুহেল খাঁন, রাজু মিয়া, মুজিবুর রহমান, জামাল, হাবীব সহ প্রমূখ।
উল্লেখ্য: নূতন বাজার ধারণ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সুপার মরহুম মাও. ইলিয়াছ উদ্দিন রহ. নামে প্রতিষ্ঠিত স্মৃতি পরিষদের উদ্যোগে গত এক সপ্তাহে ছাতক উপজেলা নূতন বাজার দাখিল মাদরাসা, নূতন বাজার বহুমূখী উচ্চ বিদ্যালয়, ধারন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেওতরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও ইবতেদায়ী মাদরাসা, মাদার কেয়ার কিন্ডার গার্ডেন, নব জাগরণ কিন্ডার গার্ডেন এর অষ্টম ও পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থী প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থীদের শিক্ষা সমগ্রী বিতরণ করা হয়।



















