০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে মফস্বল সাংবাদিক ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • Update Time : ০৩:১৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা শাখার ৭ দিনের কেন্দ্রিয় ঘোষিত দ্বিতীয় দিনে সাংবাদিকদের অংশ গ্রহণে প্রীতি ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামের মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা শহীদ মুসলিম ফুটবল ক্লাব আলমপুরের সাথে ছাতক উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল প্রতিযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যে কেউ গোল করতে পারেনি। ফলে প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়। মুফস্বল সাংবাদিক ফোরামের হয়ে মাঠে প্রীতি ফুটবল ম্যাচে খেলেন ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমানসহ আরও অনেকেই।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মালয়েশিয়া প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আবদুল আউয়াল। বাংলাদেশ মুফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার সভাপতি মুশাহিদ আলী, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম খালেদ, শিক্ষক নেতা রেজ্জাদ আহমদ, ছাতক মুফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি অজিৎ কুমার দাশ, সহ-সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পাপলু মিয়া, ক্রিড়া ব্যক্তিত্ব আলী আহমদ তালুকদার, লিলু মিয়া প্রমুখ।
কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জে ১৪ দফা দাবি জানিয়ে লিফলেট বিতরণ শেষে শোভা যাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে মফস্বল সাংবাদিক ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Update Time : ০৩:১৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫