০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে দু’লাখ টাকা জরিমানা আদায়

  • Update Time : ০২:৫০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু
উত্তোলনের অপরাধে দু’ ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের জামুরা এলাকায় পিয়াইন নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা
করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির। পিয়াইন নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কোম্পানীগঞ্জ উপজেলার আমবাড়ী গ্রামের হাজী তৈমুছ আলীর পুত্র সুজন
মিয়া ও তার সহোদর কমর উদ্দিন। ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে ড্রেজারের লোকজন ড্রেজার ফেলে পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির ঘটনাস্থল থেকে বালু উত্তোলনকারী সুজন
মিয়া ও কমর আলীকে আটক করে তাদের বিরুদ্ধে এ দন্ডাদেশ দেন। পরে জরিমানার টাকা পরিশোধ করার পর তাদের ছেড়ে দেয়া হয়। এসময় থানা পুলিশসহ সরকারী লোকজন উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে দু’লাখ টাকা জরিমানা আদায়

Update Time : ০২:৫০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯