ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন হোটেলে জরিমানা ৫ হাজার টাকা
- Update Time : ১০:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক শহরের হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন। এ সময় শহরের পয়েন্ট এলাকায় শাহিন প্রীতিরাজ হোটেল থেকে ২ হাজার টাকা,আপন হোটেল এন্ড সুটস থেকে ২ হাজার টাকা ও ভাই-ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন জানান,ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। নোংরা পরিবেশ ও খোলা-বাসি খাবার পরিবেশনের জন্য ভুক্তা অধিকার সংরক্ষণ আইনে খাবার হোটেলগুলো থেকে এসব জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের সময় ছাতক থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মোখলেস হোসেন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পেশকার মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।























