ছাতকে ভ্যান ও ঠেলাগাড়ি সমিতির শতাধিক শ্রমিক আ’লীগে যোগদান
- Update Time : ০৫:১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া :: সুনামগঞ্জের ছাতকে ভ্যান ও ঠেলাগাড়ি চালক সমবায় সমিতির নেতৃবৃন্দসহ শতাধিক শ্রমিক ও পেশাজীবি লোকজন আওয়ামীলীগে যোগদান করেছে। বুধবার সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী হাতে ফুলের তোড়া দিয়ে সংগটনের সভাপতি হেলাল মিয়া ও সাধারন সম্পাদক কানু দাসের নেতৃত্বে আনুষ্ঠানিকভবে তারা আওয়ামীলীগে যোগদান করেন। এসময় পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, প্যানেল মেয়র তাপস চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরী, পৌর কাউন্সিলর ধন মিয়া, আছাব মিয়া, শ্রমিকলীগ নেতা দিলবর আলীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যোগদাকারী নেতৃবৃন্দরা হলেন সংঘটনের সহ সভাপতি আমির আলী, করিম মিয়া, নাছির মিয়া, সদস্য আব্দুল কাইয়ূম, সুরুজ আলী, নুরু মিয়া, রহিম উদ্দিন, রশিদ আলী, শ্রমিক নেতা সুফিয়ান মিয়া, কাজল দাস, বাবুল মিয়া, আহাদ আলী, সিরাজ মিয়া, মাসুক আহমদ, কবির আহমদ, দুলাল মিয়া, রিপন মিয়া, জমির উদ্দিন, সোহেল আহমদ, রেজু আহমদ, আবুল কালাম, আল আমিন, মোহাম্মদ আলী, মতি দাস, রিপন মিয়া, অলি আহমদ, সজল দাস, রন্টু দাস, জগবন্ধু দাস, নুরুল হক, লিলু মিয়া প্রমুখ।
























