ছাতকে ভূয়া ডিবি পুলিশ অাটক
- Update Time : ০৫:৩১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক থেকে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ধারী শফিকুর রহমান নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২০মার্চ) সন্ধ্যায় উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক শফিকুর রহমান সিলেট জালালাবাদ থানার আলিনগর গ্রামের মৃত ইছোব আলীর পুত্র। বাজারের ব্যবসায়ীরা জানান, সন্ধ্যায় বাজারে এসে বিভিন্ন দোকানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অবৈধ নাসির বিড়ি বিক্রি করা হচ্ছে বলে দোকানে দোকানে তল্লাশি চালায় এবং নাম ঠিকানা তার ডায়েরিতে লিপিবদ্ধ করে। ২শ’/৫শ’ টাকা নিয়ে অন্য দোকানে চলে যায়। এভাবে বেশ কয়েকটি দোকানে টাকা তুললে জনগনের সন্দেহ হয়। তার পুরো নাম ঠিকানা জিজ্ঞাসা করলে চলে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে থানা পুলিশকে খবর দিলে ছাতক থানার এসআই লিটন, এসআই দ্বীপন, কনস্টেবল মানিক ও শাহ আলম এসে তাকে থানায় নিয়ে যায়। ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান আটকের বিষয় নিশ্চিত করে বলেন, তার সাথে একটি ডায়েরি পাওয়া গেছে। কোন টাকা পাওয়া যায়নি।





























