০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ভাতগাও ইউনিয়নে মাস্টার আওলাদ হোসেন বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত
- Update Time : ০৭:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন মঙ্গলবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ এই নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার আওলাদ হোসেন বেসরকারি ফলাফল অনুযায়ী বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫০৫৭ ভোট। মাস্টার আওলাদ হোসেন তৃতীয় বারের মতো ভাতগাও ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিকছন মিয়া, ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৬৭৯ ভোট।




























