ছাতকে বয়স্ক নারী-পুরুষের মধ্যে নগদ অর্থ প্রদান করেছে রোটারি ক্লাব মেট্রোপলিটন
- Update Time : ০৫:৪৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতক উপজেলার প্রতাপপুর গ্রামের বয়স্ক নারী-পুরুষের মধ্যে নগদ অর্থ প্রদান করেছে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট। বয়স্ক নারী-পুরুষের মধ্যে নগদ অর্থ প্রদান ক্লাবের সদস্যবৃন্দ। ক্লাব প্রেসিডেন্ট রোটা: আবু সুফিয়ানের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি এম নুরুল হক সোহেল, বিশেষ অতিথি ছিলেন ক্লাবে এ্যাসাইন ডেপুটি গভর্ণর পিপি মো. কবির উদ্দিন, এ্যাসাইন এ্যাসিস্টেন্ট গভর্ণর মো. আজিজুর রহমান, পিপি আনোয়ার মজিদ চৌধুরী, পিপি নজির আহমদ আজাদ, আই.পি.পি তৌফিক বকস, রোটা: আহসান আহমদ খান, রোটা: আখতার চৌধুরী রুবেল, রোটা: ইলিয়াছুর রহমান, রোটা: আব্দুল বাছিত, রোটা: দেওয়ান রুশো চৌধুরী, রোটা: এড. আজিম উদ্দিন, রোটা: এনাম আহমদ, রোটা: রাহাত আফজা মিলি, রোটা: সুলতানা চৌধুরী, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





























