০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

  • Update Time : ০৩:৩৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখলাছুর রহমান আশরাফী (৩৭) নামের এ ব্যাংক কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার সকালে এ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। এখলাছুর রহমান আশরাফী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার সাবদালপুর গ্রামের বাসিন্দা ও এবি ব্যাংক ছাতক শাখার প্রিন্সিপাল অফিসার। জানা যায়, অবিবাহিত এখলাছুর রহমান আশরাফী ব্যাংক সংলগ্ন শহরের বাগবাড়ী এলাকার মাসুক মিয়া মালিকানাধীন একটি বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন। ৪ বছর ধরে এবি ব্যাংক ছাতক শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। মঙ্গলবার অফিস চলাকালীন সময়ে তিনি অনুপস্থিত থাকলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে ডেকে আনতে এক কর্মচারীকে পাঠান তার ভাড়াটে বাসায়। বাসায় গিয়ে তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ওই কর্মচারী। সে ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে। পরে ব্যাংক কর্তৃপক্ষ তাকে দ্রুত ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সুনামগঞ্জের সিনিয়র পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন এবং ওসি (অপারেশন) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাংক কর্মকর্তার মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যায়নি। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন এ ব্যাপারে জানান, ময়না তদন্তের পর তার মৃত্যুর কারন জানা যাবে। এবি ব্যাংক ছাতক শাখার সহকারী ম্যানেজার বিষ্ণুপদ দেব জানান, মৃত্যুর খবর তার পরিবারকে জানানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

Update Time : ০৩:৩৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১