০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ব্যবসায়ীর উপর হামলাকারী পলাতক আসামী রাজু গ্রেফতার

  • Update Time : ১২:১৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে খুন করার উদ্দেশ্যে পরিকল্পিত হামলার ঘটনার অন্যতম আসামী শুকুর আহমদ রাজু (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সে বাগবাড়ী মহল্লার শামছু মিয়ার পুত্র। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা শুকুর আহমদ রাজুকে বৃহস্পতিবার বিকেলে শহরের ওয়াপদা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। ব্যবসায়িক লেনদেনের পাওনা ৩ লক্ষ ৭০ হাজার টাকা দাবি করায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩০) কে খুন করার উদ্দেশ্যে গত ১২ মার্চ শহরের মধ্যবাজারের একটি দোকানে ডেকে নিয়ে তার উপর হামলা করা হয়। গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে ছাতক থানায় শুকুর আহমদ রাজু, মৃদুল কান্তি দে সহ ৫ জনের বিরুদ্ধে মামলা (নং-১৭, তাং-১৫/০৩/২০ইং) দায়ের করেন। ওই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই দিলোয়ার হোসেন ছদ্মবেশে অভিযান চালিয়ে শুকুর আহমদ রাজুকে গ্রেফতার করেছেন। শহরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ছাতক সদর ইউনিয়নের তিররাই গ্রামের ফয়জুর রহমানের পুত্র।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ব্যবসায়ীর উপর হামলাকারী পলাতক আসামী রাজু গ্রেফতার

Update Time : ১২:১৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০