ছাতকে বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ
- Update Time : ০৩:৫৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে বেদে সম্প্রদায়ের লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ছাতক থানা প্রাঙ্গন থেকে শতধিক বেদে পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান বিপিএম (বার),পিপিএম এর পক্ষ থেকে এবং সুনামগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় বেদেদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ
করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। অনুষ্টানে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল রনজয় কুমার মল্লিক, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জকির,পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুল আলম সহ পুলিশ কর্মকর্তা ও উপকারভোগী বেদে সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার এসআই আসাদুজ্জামান রাসেল।



















