ছাতকে বেদেপল্লীর ১১৩টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণে জেলা প্রশাসক
- Update Time : ০৪:১৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকের নোয়ারাই ইউনিয়নের বেদেপল্লী খ্যাত বেদপাড়ার বাসিন্দা ১১৩টি পরিবারের মধ্যে করোনা পরিস্থিতিতে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ। রোববার বিকেলে বেদেপল্লীতে খাদ্য সহায়তা বিতরন করেন। এ সময় ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ মোহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার, ছাতক মোঃ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) ছাতক, তাপস শীল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট, আসিফ আল জিনাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট এস.এম. রেজাউল করিম, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আং খালেক রাজা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্যসহ বেদেপল্লীর লোকজন উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা বিরতনকালে তিনি বেদে পল্লীর লোকদেরকে স্বাস্থ্যবিধি অনুসরন করার অনুরোধ করেন এবং বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ করেন। তিনি বেদে পল্লীর লোকজনকে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্যেও অনুরোধ করেন। খাদ্য সহায়তা হিসেবে বেদে পল্লীর প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল ও ২ কেজি করে আলু বিতরণ করা হয়।





























