১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে বিল্লাল আহমেদ চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- Update Time : ০৩:৩৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমেদের আয়েজনে আমেরতল গ্রামের বাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ৫ ,ছাতক -দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। ইফতার ও দোয়া মাহফিলে ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুরাদ হোসেন, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, স্থানীয় মাওলানা ফজলুর রহমান, মাওলানা আশিক উদ্দিন বিপ্লবী, মাওলানা নাছির উদ্দিন নাজিমী সহ এলাকার গণ্যমান্য লোকজন এবং আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























