০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে বিভিন্ন কোম্পানির পন্য না কিনতে একটি ব্যবসায়ী সংগঠনের গোপন লিফলেট

  • Update Time : ০৩:১৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ আগস্ট ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতক শহরের দোকানে-দোকানে ছাতক বাজার ভুষিমাল ও মনোহারী ব্যবসায়ী পরিষদের প্যাডে লিখিত একটি গোপন লিফলেটে বিভিন্ন কোম্পানির মালামাল ক্রয় না করার আহবান জানিয়েছে একটি মহল। এ নিয়ে ব্যবসায়ী মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ৯ আগষ্ট তারিখ ও স্বাক্ষর ছাড়া এ ধরনের লিফলেট বিতরণ করা হয়। এতে মেঘনা গ্রুপের ফ্রেস ব্রান্ডের তেল, দুধ, চিনি আটা, প্যারাসুট ঘড়ি পাউডার ময়দাসহপন্য, স্কয়ার টয়লেট্রিজের মেরিল, সাবান, কোহিনূর কেমিক্যাল কোম্পানির তিব্বত তেল, কদুর তেল, তিব্বত সাবান, বোম্বে সুইটসের পটেটো, চানাচুরসহ ৬ টি কোম্পানির পন্য পরিবেশকের কাছ থেকে না কেনার কথা বলা হয়েছে। অনেক ব্যবসায়ীরা পন্য ক্রয়ের অর্ডার দিয়ে ও পন্য ক্রয় করতে নারাজ। ব্যবসায়ীদের মধ্যে ভয়- ভীতি কাজ করছে। বাজারে এর প্রভাব ও পড়েছে। এ বিষয়ে শনিবার (১৩ আগষ্ট) শহরের একটি হোটেলে সংবাদ সন্মেলন করেছে ছাতক ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন। সংবাদ সন্মেলনে অভিযোগ করে বলা হয়।একটি মজুতদার চক্র সিন্ডিকেটের মাধ্যমে পন্যের মুল্য বৃদ্ধি করে ফায়দা লুঠে নিতে চায়। উল্লেখিত কোম্পানির এসব পন্য তারা আগেই মজুত করে রেখেছে। মালামালের সেইল বন্ধ করা হলে সুযোগ মতো তারা পন্যের মুল্য বাড়িয়ে দিবে এ আশংকা করছেন সাধারণ ব্যবসায়ীরা। সংবাদ সন্মেলনে একটি মহলের এসব কর্মকাণ্ডের প্রতি নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ছাতক ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সাদিক মিয়া তালুকদার। উপস্থিত ছিলেন সংঠনের সভাপতি হাজী আলা উদ্দিন, সহ সভাপতি সাইফুর রহমান, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান, কোষাধ্যক্ষ শ্যামল কুন্ডু, প্রচার সম্পাদক মিঠু রায়, ব্যবসায়ী আনিছুর রহমান চৌধুরী সুমন, রিয়াজ আহমেদ রাজু, কামাল হোসেন সুহেল, ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সজল মোহন ধর, উত্তম দাস, মেহেদী হাসান সানি, অজয় পাল, নারায়ণ রায়, সুহেল রানা, মাহবুব মিয়া,ভানু চক্রবর্তী, শুভ মিয়া, লিটন রায়, সাদেক মিয়া, জুয়েল মজুমদার, মানিক আচার্য, সুভাষ চন্দ্র দাস, ইয়াহিয়া আবেদীন, ফরহাদ আহমদ, বিপ্লব রায়, মামুন মিয়া, রাজু দে প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে বিভিন্ন কোম্পানির পন্য না কিনতে একটি ব্যবসায়ী সংগঠনের গোপন লিফলেট

Update Time : ০৩:১৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ আগস্ট ২০২২