০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

  • Update Time : ০৪:৪৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় রক্তদান বিষয়ক সংগঠন ব্রাইট ব্লাড ডোনেশন অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে। এসময় ১৫৩ জন লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বৃহস্পতিবার মিসারেবল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহযোগিতায় কর্মসূচিটি সম্পন্ন হয়। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন- মিসারেবল ওয়েলফেয়ার এসোসিয়েশনে প্রতিষ্ঠাতা সভাপতি তাছমিনা বেগম, সদস্য বর্ষা খাতুন, মারুফ আহমদ, সুমন আহমদ, ফাতেমা ফেরদৌসী, নাহিদা ইয়াসমিন প্রমুখ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- রাহাদ, মুহিব প্রমুখ। কর্মসূচি সম্পর্কে মিসারেবল ওয়েলফেয়ার এসোসিয়েশনে প্রতিষ্ঠাতা সভাপতি তাছমিনা বেগম বলেন, গ্রামের অনেকেই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেনা। তাই সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় একটি গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। ব্রাইট ব্লাড ডোনেশন অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে রক্তের গ্রুপ এবং রক্তদানে সচেতনতা তৈরি করা হয়েছে জানিয়ে তাছমিনা বেগম বলেন, এতে গ্রামের বাসিন্দারা নিজ উদ্যোগে অংশ নিয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

Update Time : ০৪:৪৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯