ছাতকে বিদ্যুৎ সংযোগ উদ্ধোধনী সভায় সোনার বাংলা গড়ে তুলতে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- কমিশনার মোস্তাফিজুর রহমান-
- Update Time : ০২:২৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সিলেট বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান (পিএএ) বলেছেন,বর্তমান সরকার দেশের অসহায় মানুষের কল্যানে কাজ করে আশ্রয়হীন পরিবারকে ঘর তৈরি করে
প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে সোনার বাংলা’ গড়ে তুলতে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এরই অংশ হিসেবে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ চলছে। ২৬টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান (পিএএ)। এর অংশ হিসেবে ছাতকে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ভরেরগাঁও (বুড়াইরগাঁও)বাজার এলাকায় ২৬টি পরিবারকে ঘর তৈরি করে দিয়েছে সরকার। বুধবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ভরেরগাঁ (বুড়াইরগাঁও) বাজার অরোনদয় গুচ্চগ্রামে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুইচ টিপে বিদ্যুৎ উদ্বোধন শেষে গুচ্ছগ্রামের ১০টি পরিবার সদস্যদের মধ্যে আমার বাড়ি, আমার খামার প্রকল্পের পক্ষ থেকে নগদ ১০হাজার টাকা করে ঋন ও উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে শাক-সবজির বীজ প্রদান করেন প্রধান অতিথি।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির, সহকারি পুলিশ সুপার (ছাতক-দোয়ারা) সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন প্রমুখ।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) তাপস
শীল, থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাজিব চক্রবর্তী, পল্লী বিদ্যুৎ ছাতক জোনাল অফিসের ডিজিএম মনিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন,
ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি ফয়েজ আহমদ, পল্লী বিদ্যুতের চিফ ইঞ্জিনিয়ার আবদুল খালিক, ইউপি সচিব অধির রঞ্জন, ইউপি সদস্য সামছুল হক, সুরেতাজ মিয়া, আলকাব আলী, আনোয়ার আলী, মাহমদ আলী, রাজন তালুকদার, আবদুর রহমান, নিজাম উদ্দিন,
সাবেক মেম্বার আলমগীর কবির, ইউপি মহিলা সদস্যা রেহেনা বেগম, সাদিকা বেগম ও শুভা রানী দাসসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, ইউপি সদস্য হুসাইন আহমদ লনি। এর আগে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম পরিদর্শন শেষে উপজেলা সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় করেছেন
সিলেট বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান (পিএএ)। উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল, সহকারি পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার) সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাজিব চক্রবর্তী, সাব-রেজিষ্টার আবদুল করিম ধলা মিয়া, ছাতক সরকারি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ প্রমূখ।





























